কাকদ্বীপে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী
দি নিউজ লায়নঃ বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা কার্যালয়ে কাকদ্বীপ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা,সাগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিম চন্দ্র হাজরা, পাথর প্রতিমা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর জানা তাদের মনোনয়ন পত্র তুলে দেন নির্বাচনী আধিকারিকদের হাতে।এদিন সাগর,পাথর প্রতিমা,কাকদ্বীপ থেকে কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দলীয় প্রার্থীদের নিয়ে আসে কাকদ্বীপ মহকুমা শাসক কার্যালয়ের কাছে।
সেখানে নির্বাচনী নিয়ম কানুন মেনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়।পাশাপাশি নিরাপত্তা বলয়ে মোড়া ছিল এদিন।ঘড়ির কাঁটা ঠিক যখন বেলা এগারোটা কুড়ি মিনিট মনোয়নপত্র হাতে নিয়ে হাসিমুখে মহকুমা শাসকের ঘরে ঢুকলেন সুন্দরবন উন্নয়ন দফতের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা।এরপর তিনি মনোয়ন পত্র তুলে দিলেন কাকদ্বীপের মহকুমা শাসক তথা নির্বাচনী রিটার্নিং অফিসার অর্ণব ব্যানার্জি হাতে ।
কিছুক্ষণ পর সাগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিম চন্দ্র হাজরা এবং পাথর প্রতিমা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর জানা তাদের মনোনয়ন পত্র তুলে দেন নির্বাচনী আধিকারিকদের কাছে।তৃণমূলের প্রার্থী মন্টুরাম পাখিরা,বঙ্কিম চন্দ্র হাজরা,সমীর জানা জানান রাজ্যের সর্বস্তরে তৃণমূলের কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে বাংলার মানুষের আশীর্বাদে।আবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদে।

Post a Comment